গোপনীয়তা নীতি

বার্তাঘর পাঠকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষাকে গুরুত্ব দেয়। এই সাইট ব্যবহার করলে যে তথ্য সংগ্রহ হতে পারে, তা নিচে বলা হলো।

পড়ার হিসাব: কোন খবর কতবার পড়া হয়েছে তা গোনা হয়। একই পাঠককে একাধিকবার না গোনার জন্য একটি বেনামি সংকেত (হ্যাশ) ব্যবহার করা হয়; আপনার আইপি ঠিকানা বা নাম এ জন্য সংরক্ষণ করা হয় না।

জরিপ ও লাইক: একজন একবারই ভোট বা লাইক দিতে পারেন—এটি নিশ্চিত করতে একই ধরনের বেনামি সংকেত ব্যবহার করা হয়।

মন্তব্য, দাবি ও প্রমাণ: আপনি যে নাম ও লেখা দেন, অনুমোদনের পর তা সাইটে প্রকাশিত হয়। যাচাইয়ের অনুরোধে দেওয়া যোগাযোগের তথ্য শুধু নিউজরুম দেখতে পায়, প্রকাশ করা হয় না।

নিউজ এলার্ট: নোটিফিকেশন চালু করলে আপনার ব্রাউজারের দেওয়া একটি ঠিকানা সংরক্ষণ করা হয়, যাতে এলার্ট পাঠানো যায়। ব্রাউজারের সেটিংস থেকে যেকোনো সময় এটি বন্ধ করতে পারেন।

সংবাদদাতা অ্যাকাউন্ট: আবেদনের সময় দেওয়া নাম, ইমেইল, ফোন ও এলাকা অ্যাকাউন্ট পরিচালনা এবং সম্মানী হিসাবের জন্য সংরক্ষণ করা হয়।

কুকি: নিউজরুমে লগইন এবং আপনার পছন্দ (যেমন এলার্টের প্রশ্ন আবার না দেখানো) মনে রাখতে কুকি বা ব্রাউজারের স্টোরেজ ব্যবহার করা হয়। সাইটে বিজ্ঞাপন বা পরিসংখ্যান সেবা যুক্ত থাকলে সেসব প্রতিষ্ঠানও নিজেদের কুকি ব্যবহার করতে পারে।

তথ্য বিক্রি: পাঠকের ব্যক্তিগত তথ্য কারও কাছে বিক্রি করা হয় না।

নিজের তথ্য মুছে ফেলতে বা এ নীতি নিয়ে প্রশ্ন থাকলে ‘যোগাযোগ’ পাতার ঠিকানায় লিখুন।